
আসন্ন শারদীয় দুর্গাপূজা, ২০২৬ খাগড়াছড়ি পার্বত্য জেলায় সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ০৩.০০ ঘটিকায় জেলা প্রশাসক জনাব মো: আনোয়ার সাদাত এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ ভূঞা।
সভায় পূজা মন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ ও পানি সরবরাহ অব্যাহত রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় খাগড়াছড়ি রিজিয়ন, বিজিবি সেক্টর, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব, ব্যবসায়ী সমিতি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক মহোদয় সকলের সম্মিলিত প্রচেষ্টায় খাগড়াছড়ি জেলায় শান্তিপূর্ণ পরিবেছবিশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনিক দাশ দেবাশীষ ।। খাগড়াছড়ি প্রতিনিধি 





















