চট্টগ্রাম ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব Logo জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন Logo কক্সবাজারে ১ টাকায় শারদীয় বস্ত্র বিতরণ, উদ্যোগে সাজু দাস Logo চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ সাংবাদিকের ছেলে প্রিতম Logo চট্টগ্রামের খলিফা পট্টি পূজামণ্ডপে আয়াত হত্যাকাণ্ডের প্রতিবাদ, থিমে উঠে এল সমাজের নির্মম বাস্তবতা

জবি কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা আন্দোলনের অগ্রসেনানী জবি এসভিএস এর সুমন দাশের পিতার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা

ছবি : সংগৃহীত

সনাতন বিদ্যার্থী সংসদ (SVS), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সাপ্তাহিক ধর্মচক্র ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ধর্মচক্রের শুরুতে মঙ্গলাচরণ ও বেদপাঠের পর শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, প্রশ্নোত্তর পর্ব, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞানচর্চা, আত্মিক চেতনা, নৈতিক মূল্যবোধ ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ প্রার্থনা সভা উপলক্ষে প্রয়াতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রয়াত আত্মাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার শান্তি ও সদ্গতি কামনা করেন উপস্থিত শিক্ষার্থীরা। এ সময় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক আবেগঘন ও নীরব পরিবেশের সৃষ্টি হয়।

 কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এবং SVS, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সুমন কুমার দাশের প্রয়াত পিতার আত্মার শান্তি ও সদ্গতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যনির্বাহী সদস্য ধৃতিকা রানীর প্রয়াত পিতার আত্মার শান্তি ও সদ্গতি কামনাতেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা বলেন, “প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত গভীর। প্রয়াতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিকতার প্রকাশ। আমরা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি প্রয়াত আত্মাদ্বয়কে শান্তি ও সদ্গতি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময় অতিক্রম করার শক্তি ও মানসিক প্রশান্তি প্রদান করুন।”

তারা আরও বলেন, “ধর্মচক্র শুধু ধর্মীয় জ্ঞানচর্চার একটি আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করার একটি মাধ্যম। সুখ-দুঃখে একে অপরের পাশে থাকার চেতনাকে ধারণ করেই আমাদের এ আয়োজন।”

অনুষ্ঠান শেষে প্রয়াতদের আত্মার শান্তি ও সদ্গতি কামনায় প্রার্থনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আত্মিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে নিয়মিত ধর্মচক্র, ও ধর্মীয় জ্ঞানচর্চার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব

জবি কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা আন্দোলনের অগ্রসেনানী জবি এসভিএস এর সুমন দাশের পিতার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা

আপডেটের সময় : ০৩:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬