চট্টগ্রাম ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অরিত্র মৃধা (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ৭ইঅক্টোবর, বুধবার, দুপুর ১টার দিকে স্কুল থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। কৈশোরে পা দেওয়া এক মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎
‎নিহত অরিত্র মৃধা উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের পল্লীমঙ্গল বাজারের বিশিষ্ট পল্লী চিকিৎসক খোকন মৃধার বড় ছেলে। সে ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। বিদ্যালয়ে অত্যন্ত শান্ত ও মেধাবী ছাত্র হিসেবে তার পরিচিতি ছিল।
‎
‎স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ দুপুরে স্কুল ছুটি শেষে অরিত্র নিজের বাইসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়। সে ধানসাগর-পল্লীমঙ্গল সড়কে যাত্রাকালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তার সাইকেলটিকে সরাসরি সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় অরিত্র সাইকেল থেকে ছিটকে পিচঢালা সড়কের ওপর পড়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত পায়
‎
‎দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও স্কুলের সহপাঠীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। তবে ভাগ্যের নির্মম পরিহাস, খুলনায় পৌঁছানোর আগেই পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে ১৩ বছরের এই কিশোর
‎
‎এদিকে একমাত্র সম্ভাবনাময় সন্তানকে হারিয়ে অরিত্রর বাবা-মায়ের আহাজারিতে হাসপাতাল ও ধানসাগরের বাতাস ভারী হয়ে উঠেছে। সন্তানের লাশ কাঁধে নেওয়ার চেয়ে একজন পিতার জীবনে আর কোনো ভারী বোঝা হতে পারে না—পল্লী চিকিৎসক খোকন মৃধার আহাজারি দেখে উপস্থিত প্রতিবেশীরাও চোখের জল ধরে রাখতে পারেননি। চোখের পলকে একটি হাসিখুশি পরিবারের সব স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল।
‎
‎অরিত্রর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তার সহপাঠীরা জানায়, অরিত্রর চোখজুড়ে ছিল জীবনে বড় হওয়ার দারুণ স্বপ্ন। সে ভালোভাবে লেখাপড়া করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে চেয়েছিল। কিন্তু একটি বেপরোয়া যান তার সেই স্বপ্নযাত্রা চিরতরে থামিয়ে দিল।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক গভীর সমবেদনা প্রকাশ করে জানান, অরিত্রর মতো একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। এলাকায় বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

আপডেটের সময় : ১১:৫৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬