চট্টগ্রাম ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব Logo জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন Logo কক্সবাজারে ১ টাকায় শারদীয় বস্ত্র বিতরণ, উদ্যোগে সাজু দাস Logo চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ সাংবাদিকের ছেলে প্রিতম Logo চট্টগ্রামের খলিফা পট্টি পূজামণ্ডপে আয়াত হত্যাকাণ্ডের প্রতিবাদ, থিমে উঠে এল সমাজের নির্মম বাস্তবতা

নাসিরনগরে ত্রিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, রিপন সরকারের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ছবি:রিপন সরকারের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি, মারধর এবং গভীর রাতে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী রিপন সরকার ও তাঁর পরিবারের সদস্যসহ এলাকাবাসী।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামের রিপন সরকার, তাঁর পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে রিপন সরকার ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গভীর রাতে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী রিপন সরকার অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর আগে থেকেই মামলা-মোকদ্দমা চলছে। এসব বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময়ে হয়রানি ও মারধর করা হয়েছে। একপর্যায়ে তাঁর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

রিপন সরকার বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব

নাসিরনগরে ত্রিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, রিপন সরকারের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় : ১১:১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬